ঢাকায় ছাত্রদের মশাল মিছিলে পুলিশের টিয়ারসেল, লাঠিচার্জ

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের হয়।

মিছিলটি শাহবাগে পৌছলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল ও লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসি থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ঘুরে শাহবাগ পৌছায়। এসময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ছুড়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থান নেন। পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে শিক্ষার্থীরা। পুলিশ টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশের টিয়ারসেল ছুড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক গণমাধ্যমকে বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পুলিশের হামলায় আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, ছাত্র ইউনিয়নের ইংলিশ মিডিয়ামের ঢাকা মহানগরের আহ্বায়ক শ্রাবণ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশ্রাফি নিতু, ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য অন্তু অরিন্দম, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাতসহ অন্তত ১৫ জন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আটক রাখা হয়েছিল। লেখক মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026