© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে তিন বন্দি কিশোর হত্যা মামলাঃ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

শেয়ার করুন:
যশোরে তিন বন্দি কিশোর হত্যা মামলাঃ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
district-correspondent
০৪:০৬ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২১

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন বন্দি কিশোর হত্যা মামলায় কেন্দ্রের চার কর্মকর্তাসহ ১২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের মধ্যে আট জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্ত বয়স্ক চারজনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাছাড়া এক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা যশোর শহরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

তিনি জানান এ মামলায় ১৩ জন আসামি থাকলেও তদন্ত শেষে মোট ১২ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে চার কর্মকর্তা ও চার বন্দির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া অপর চার বন্দি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুকের হত্যায় জড়িত থাকার প্রমাণ মেলেনি। তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

গত বছর ১৩ অগাস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ কিশোরকে নির্যাতন করা হলে তিনজন নিহত হয়। তাছাড়া গুরুতর আহত হয় আরও ১৫ জন। সে ঘটনায় নিহত পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় ১৩ জনের নামে মামলা করেন।

যে চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন- সাময়িক বরখাস্ত হওয়া সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন কর্মকর্তা) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইনসট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোস্যাল কাউন্সেলর মুশফিকুর রহমান।

প্রাপ্তবয়স্ক চারজন হলেন- গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইন হোসেন, মোহাম্মদ আলী ও পাবনার ইমরান হোসেন।

টাইমস/এসজে

মন্তব্য করুন