গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় স্ত্রীসহ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শিশু গৃহকর্মী নিপা বাড়ৈকে (১১) নির্যাতনের ঘটনায় জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সিএইএস রবিনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নিপার চাচা তপন বাড়ৈ বাদী হয়ে বরিশালের উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলায় চিকিৎসক রবিন ও স্ত্রী রাখি দাস, গাড়ি চালক বাসুদেব হালদারকে আসামি করা হয়েছে।

চিকিৎসক রবিনের গ্রামের বাড়ি বরিশালে হলেও চাকরির সুবাদে তিনি স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামলী এলাকায় বসবাস করছেন।

অন্যদিকে নির্যাতনের শিকার গৃহকর্মী নিপা বাড়ৈ বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার ননী বাড়ৈর মেয়ে। তার বাবা একজন মানসিক প্রতিবন্ধী। প্রায় সাতমাস আগে ডা. রবিনের ঢাকার শ্যামলীর বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করে নিপা। কাজ শুরুর পর বিভিন্ন সময় চিকিৎকের স্ত্রী রাখি দাস নানা অজুহাতে তার ওপর শারীরিক নির্যাতন চালাতো।

বাদী তপন বাড়ৈ মামলার আরজিতে উল্লেখ করেন, গত (২৪ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় নিপাকে চিকিৎসক রবিনের গাড়ি চালক বাসুদেব ঢাকা থেকে উজিরপুরের জামবাড়ি এলাকার একটি দোকানের সামনে ফেলে রেখে যায়। নিপা বাড়িতে এসে জানায়, তাকে ঠিকমতো খাবার দেয়া হতো না। বাসার মধ্যে আটকে রেখে প্রতিদিনই মারধর করা হতো। গলা টিপে ধরা হতো। নিপার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

নির্যাতনের কারণে কয়েক দিন আগে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কোন ওষুধও খেতে দেয়া হয়নি। শারীরিক অবস্থা আরও খারাপ হলে চিকিৎসক রবিনের গাড়ি চালক বাসুদেবকে দিয়ে তাকে উজিরপুরে পাঠানো হয়।

খবর পেয়ে রাতেই পুলিশ নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানা ওসি (তদন্ত) মো. মাইনুল ইসলাম।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
মাসের শেষে আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026