© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনুশকার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিল সিআইডি

শেয়ার করুন:
আনুশকার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিল সিআইডি

ফাইল ছবি

own-reporter
০৪:৫৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২১

ধর্ষণের শিকার রাজধানীর ইংলিশ মিডিয়ামের ছাত্রী আনুশকার মৃত্যুর রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ। বিকৃত যৌনাচারের সময় বিদেশি বডি (কৃত্রিম) ব্যবহার করে আনুশকার বয়ফ্রেন্ড দিহান। এতেই অতিরিক্ত রক্তক্ষরণে ছাত্রীর মৃত্যু হয় বলে সিআইডির তদন্তে এ তথ্য উঠে এসেছে।

ধর্ষণের শিকার রাজধানীর ইংলিশ মিডিয়ামের ছাত্রী আনুশকার মৃত্যুর রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিকৃত যৌনাচারের সময় বিদেশি বডি (কৃত্রিম) ব্যবহার করে আনুশকার বয়ফ্রেন্ড দিহান। এতেই অতিরিক্ত রক্তক্ষরণে ছাত্রীর মৃত্যু হয় বলে সিআইডির তদন্তে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগস্থ সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান বলেন, গত ৭ জানুয়ারি রাজধানীর মাস্টারমাইন্ড (ইংলিশ মিডিয়াম) স্কুলের ও লেভেলের ছাত্রী আনুশকা ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে। ময়নাতদন্তে জানা যায়, বিকৃত যৌনাচারের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। বিষয়টি নিয়ে গোয়েন্দা টিম বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে। সবকিছু বিশ্লেষণ করে এটা নিশ্চিত হওয়া গেছে যে, আনুশকাকে নির্যাতনের সময় এক ধরনের ফরেন বডি (কৃত্রিম অঙ্গ) ব্যবহার করেছিল তার ছেলে বন্ধু দিহান।

সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, রাজধানীতে একটি সংঘবদ্ধ চক্র নিষিদ্ধ যৌনাচারের সামগ্রী ও উদ্দীপক দ্রব্যাদি নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে। এরই মধ্যে চক্রটির ৭ সদস্যকে আটক করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন