© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচ নির্ধারণ করবে সরকার

শেয়ার করুন:
প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচ নির্ধারণ করবে সরকার
own-reporter
০৭:১৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২১

প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসার ক্ষেত্রে এখন থেকে সেবামূল্য নির্ধারণ করে দেবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসার ক্ষেত্রে এখন থেকে সেবামূল্য নির্ধারণ করে দেবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসা সেবায় দেশের প্রাইভেট খাতের সংযুক্তি শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্যসেবা বিনামূল্যেই দেয়া হয়।

জাহিদ মালেক বলেন, চিকিৎসা সেবা নিতে মানুষের এত বেশি ব্যয়ের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদেশে চিকিৎসা নেয়া। এছাড়া দেশের প্রাইভেট মেডিকেল সেবার মাধ্যমে বা ওষুধ কেনার মাধ্যমেও মানুষের ব্যয় বাড়ছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনেক। কিন্তু মানুষের আর্থিক ভোগান্তির বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মানগত দিক বিবেচনা করে বেসরকারি হাসপাতালের সেবা ফি নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে সরকার। নির্দিষ্ট হারে ফি দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নেয়া যাবে। তবে হাসপাতালের সেবার মানের ওপর র্ফি কম বেশি হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন