© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
হাতিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
own-reporter-noakhali
০৪:২৬ পিএম | ০৩ মার্চ, ২০২১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার তমরদ্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন — ফজল আলী হেলাল (২৫), মিরাজ (২৮) ও নেজাম (৫০)।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে ঘুম থেকে উঠে ঘরের বাহিরে যায় ওই গৃহবধূ। হঠাৎ ২নং ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেনের ছেলে ফজর আলী হেলাল গৃহবধূর মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে থাকা মিরাজের সহযোগিতায় হেলাল ও নেজাম পালাক্রমে তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে গণধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন ওই গৃহবধূ।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন