ডিবি হেফাজতে আইনজীবীর মৃত্যু, বিচারিক তদন্তের নির্দেশ

বরিশালে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেজাউল করিম (৩০) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যুর ঘটনায় করা মামলার বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিবর্তে বরিশালের মুখ্য মহানগর হাকিমকে এ মামলার তদন্তভার দেয়া হয়েছে। অর্থাৎ পুলিশের পরিবর্তে এখন বিচারিক তদন্ত হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

বরিশালের আদালত এ ঘটনা পুলিশকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন। আজ (বুধবার) হাইকোর্ট বরিশালের মুখ্য মহানগর হাকিমকে এ ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ পুলিশের পরিবর্তে এখন বিচারিক তদন্ত হবে।

গত বছর ২৯ ডিসেম্বর বরিশালের গোয়েন্দা পুলিশ ধরে নেয়ার পর ২ জানুয়ারি হাসপাতালে মারা যান রেজাউল। পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। পরে এ অভিযোগে গত ৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আসামি করা মহানগর হাকিম আদালতে মামলা করেন রেজাউলের বাবা ইউনুস মুন্সী।

অভিযোগ আমলে নিয়ে ওইদিনই মহানগর হাকিম আদালতের বিচারক মামলাটির তদন্তের নির্দেশ দেন। পিবিআইকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন রেজাউলের বাবা। আবেদনে বিচারিক তদন্তের আরজি জানানো হয়।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026