© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে ট্রেনলাইনে পড়ে ছিল নারীর দ্বিখন্ডিত লাশ

শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রেনলাইনে পড়ে ছিল নারীর দ্বিখন্ডিত লাশ

ফাইল ছবি

own-reporter-tangail
০৯:০৫ পিএম | ০৩ মার্চ, ২০২১

ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলের বাসাইলে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস তালুকদার জানান, ভোরে ট্রেনলাইনে হাটতে গিয়ে অজ্ঞাত নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ট্রেনলাইন থেকে লাশ সরিয়ে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পার্শ্ববর্তী ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান গণমাধ্যমকে বলেন, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের আনুমানিক বয়স ৩০ হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন