বাংলাদেশের পাশে থাকবে ভারত : এস জয়শঙ্কর

বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্তী এস জয়শঙ্কর বলেছেন, যেকোন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের পারস্পরিক সম্পর্কে অগ্রগতি হয়েছে। বাংলাদেশ এখন শুধু ভারতের বন্ধু রাষ্ট্রই নয়, সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদারও।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে গণমাধ্যমে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জয়শঙ্কর।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নিরাপত্তা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, পারস্পরিক সম্পর্কোন্নয়নসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় এস জয়শঙ্কর অভিনন্দন জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর বলেন, প্রকৃতপক্ষে বলতে গেলে, সীমান্তে হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরীণ ঘটনা। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা একমত হয়েছি যে, সীমান্ত হত্যাকাণ্ড আসলেই দুঃখজনক।

এছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে বরাবরের মত এবারও ইতিবাচক আশ্বাস দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএএফ বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026