© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিডিও ধারণের পর ব্লাকমেইল করে ধর্ষণ, খুলনায় দেবর আটক

শেয়ার করুন:
ভিডিও ধারণের পর ব্লাকমেইল করে ধর্ষণ, খুলনায় দেবর আটক
own-reporter-khulna
০৮:৫৫ পিএম | ০৪ মার্চ, ২০২১

মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে খুলনার পাইকগাছায় ভাবিকে ধর্ষণের অভিযোগে এক দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দেবরের নাম সমীরণ মণ্ডল (৩০)।

মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে খুলনার পাইকগাছায় ভাবিকে ধর্ষণের অভিযোগে এক দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দেবরের নাম সমীরণ মণ্ডল (৩০)।

মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার মুনকিয়া গ্রামের সমীরণ মণ্ডল দীর্ঘদিন ধরে তার ভাবিকে ধর্ষণ করে আসছে। ভাই বাড়িতে না থাকার সুযোগে ভাবির ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখান সমীরণ মণ্ডল। এভাবে সে তার ভাবিকে একাধিকবার ধর্ষণ করে।

পরে বুধবার (৩ মার্চ) পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভিকটিম নারী। মামলার পরে পুলিশ অভিযুক্ত সমীরণ মণ্ডলকে গ্রেপ্তার করে।

টাইমস/এসএন

মন্তব্য করুন