চীনের দেয়া উপহার সিনোভ্যাকের টিকা আসছে ১২ মে

উপহার হিসেবে চীনের দেয়া সিনোভ্যাকের পাঁচ লাখ ডোজ করোনার টিকা আগামী ১২ মে দেশে আসছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৫ মে) দুপুরে একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. একে আবদুল মোমেন বলেন, এরই মধ্যে চীন আমাদের পাঁচ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দেয়ার কথা ঘোষণা করেছে। উপহারের এই টিকা আগামী ১২ মে বাংলাদেশে পৌছবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবেও টিকা সংগ্রহের চেষ্টা চলছে। চীন থেকে টিকা কেনার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে টিকা কেনার ব্যাপারে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

প্রসঙ্গত, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছে। চীনও টিকা সরবরাহ করতে বাংলাদেশ সরকারকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়া চীনের পাশপাশি রাশিয়াও বাংলাদেশকে করোনার টিকা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026