© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত, গ্রেফতার দুই

শেয়ার করুন:
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত, গ্রেফতার দুই
own-reporter
১০:২৩ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০১৯

রাজধানীর গোপীবাগ রেলগেইট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত (২০) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গোপীবাগ রেলগেইট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

রাজধানীর গোপীবাগ রেলগেইট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত (২০) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গোপীবাগ রেলগেইট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, শান্ত একটি ডাকাত দলের সদস্য।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল আমিন বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে সোমবার রাত সোয়া ১২টার দিকে একদল ডাকাত গোপীবাগ রেলগেইট এলাকায় জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় শান্ত গুলিবিদ্ধ হয়।

পরে শান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দুজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন