© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার করুন:
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
country-desk
০২:২৬ পিএম | ১৮ নভেম্বর, ২০১৮

রংপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রংপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লাহিড়ীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, ট্রাকটির সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন