© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুজব এড়াতে বিটিআরসির সঙ্গে বসবে ইসি

শেয়ার করুন:
গুজব এড়াতে বিটিআরসির সঙ্গে বসবে ইসি
central-desk
০৪:৫২ পিএম | ২৩ নভেম্বর, ২০১৮

নির্বাচনী আচরণবিধি ভেঙে আগাম প্রচার, বিদ্বেষ ও গুজব ছড়ানো প্রতিরোধ করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও মোবাইল অপারেটরদের সঙ্গে সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী আচরণবিধি ভেঙে আগাম প্রচার, বিদ্বেষ ও গুজব ছড়ানো প্রতিরোধ করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও মোবাইল অপারেটরদের সঙ্গে সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), টেলিটক বাংলাদেশ, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করবেন।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আইন অনুযায়ী তার আগে ভোটের প্রচারের সুযোগ নেই। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানাভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। তাই আগাম প্রচার গুজব ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ইসি।

মন্তব্য করুন