© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুরে অজ্ঞাত  নারীর লাশ উদ্ধার

শেয়ার করুন:
শেরপুরে অজ্ঞাত  নারীর লাশ উদ্ধার
country-desk
১০:৩৯ এএম | ২৪ নভেম্বর, ২০১৮

শেরপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শহরের বটতলা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক অবস্থায় ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শেরপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শহরের বটতলা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক অবস্থায় ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শহরের বটতলা মোড় এলাকায় বোরকা পরিহিত এক নারী এসে বসেন। সেখানে রাস্তার পাশে বসে তিনি তসবি নিয়ে জিকির করতে থাকেন। পরে শুক্রবার দুপুরে বোরকা পরিহিত ওই নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে  মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন জানান, মারা যাওয়া ওই মহিলার সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। তাতে ২১ হাজার ৭শ টাকা ছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

আলমগীর হোসেন আরও জানান, ইতোমধ্যে ওই নারীর স্বজনদের খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশের সব থানায়  তার সম্পর্কে খবর পাঠানো হয়েছে।

মন্তব্য করুন