কষ্ট সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে হৃদযন্ত্রের ব্যথা সহ্য করতে না পেরে নার্গিস আক্তার (৪৯) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাতে উপজেলার রৌহা গ্রামের কালিরহাট এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত নার্গিস আক্তার ওই গ্রামের কিতাব আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রৌহা গ্রামের কালিরহাট এলাকার কিতাব আলীর স্ত্রী নার্গিস আক্তার দীর্ঘদিন যাবৎ হৃদযন্ত্রজনিত রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করানোর পরও তার কোন প্রতিকার হচ্ছিলোনা। যার জন্য তিনি ব্যথায় অতিষ্ঠ হয়ে উঠতেন। সোমবার রাতে নার্গিস আক্তার হৃদযন্ত্রের ব্যথায় অতিষ্ঠ হয়ে নিজ ঘরে কীটনাশক পান করেন। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নার্গিস আক্তার মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, হৃদযন্ত্রের ব্যথা সহ্য করতে না পেরে নার্গিস আক্তার কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপমৃত্যু মামলা ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026
img
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলি প্রসঙ্গে মুখ খুললেন ধোনি Feb 04, 2026
img

ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী? Feb 04, 2026
img
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান Feb 04, 2026