© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীর সমবায় মার্কেটে আগুন

শেয়ার করুন:
রাজশাহীর সমবায় মার্কেটে আগুন
own-reporter-rajshahi
০৩:৩০ পিএম | ১৭ এপ্রিল, ২০১৯

রাজশাহীর সমবায় মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে তিনটি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকাল ছয়টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় সমবায় মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হামিদ।

রাজশাহীর সমবায় মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে তিনটি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সকাল ছয়টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় সমবায় মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হামিদ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় বেশকিছু মালামাল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আবদুল হামিদ জানান, ভোরে সমবায় মার্কেটের নোভা মেটালিক নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য দুই দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যদের প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন