মায়েরাই পৃথিবীর দক্ষ অলরাউন্ডার : সাকিব
মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে মাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বাংলা ও ইংরেজিতে মাকে নিয়ে তিনি তার মনে কথা তুলে ধরেন।
মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলা ও ইংরেজিতে লেখা স্ট্যাটাসে তিনি মাকে নিয়ে তার মনে কথা তুলে ধরেন।
স্ট্যাটাসে সাকিব আল হাসান লেখেন, ‘আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সাথে সংসারে সচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’
টাইমস/জিএস