© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈশ্বরগঞ্জে ডিবির গুলিতে যুবক নিহত

শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে ডিবির গুলিতে যুবক নিহত
own-reporter-mymensingh
০৯:২২ এএম | ১৩ মে, ২০১৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ মোস্তফা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার রাত ১টার দিকে উপজেলার হারুয়া বাজারে এ বন্দুকযুদ্ধ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ মোস্তফা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার রাত ১টার দিকে উপজেলার হারুয়া বাজারে এ বন্দুকযুদ্ধ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হারুয়া বাজার এলাকায় রাতে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে; এমন খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে এসআই মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হন।

আত্মরক্ষার্থে পুলিশও ৫ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ৪০২ গ্রাম হেরোইন ও ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোস্তফার বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন