পুলিশের পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে তাসের আড্ডায় পুলিশি অভিযান চলাকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাকিম (৫০) উপজেলার ঝাওয়াইল গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ পুলিশের পিটুনিতে হাকিমের মৃত্যু হয়েছে। তবে পুলিশ মারধরের কথা স্বীকার করেনি।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, শুক্রবার বিকেলে ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে তাসের আড্ডায় পুলিশ এই অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হলেও দুইজন দৌড়ে পালায়। আটকরা হলেন ওই এলাকার সুরুজ্জামান, রিপন রায়, হারাধন চন্দ্র বিশ্বাস ও গৌরাঙ্গ রায়।

ঝাওয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ সরকার অভিযোগ করেন, পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে মারধর করে। এসময় হাকিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে বেদম মারধর করা হয়। এতে সে অসুস্থ হয়ে ঢলে পড়ে। পরে পুলিশ তাকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়।

ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাকিমকে মাঠে পড়ে থাকতে দেখি। পরে কয়েকজন মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আব্দুল হাকিমের মৃত্যুর খবর এলাকায় পৌছার পর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ইফতারের পর কয়েকশ মানুষ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ প্রদর্শন করে এবং হাকিমের মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে। এসময় তারা পুলিশের শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর যাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া। বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ দোষী হলে ছাড় দেয়া হবে না।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026