© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে দু'সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

শেয়ার করুন:
শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে দু'সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা
country-desk
১০:৪৪ এএম | ২৭ মে, ২০১৯

যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে মা-মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রাম থেকে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)। জানা যায়, রোববার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় হামিদা খাতুনের।

যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে মা-মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রাম থেকে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।

জানা যায়, রোববার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় হামিদা খাতুনের। এর জের ধরে রাত আনুমানিক ১১টার দিকে দুই সন্তানকে কীটনাশক ট্যাবলেট খাইয়ে হত্যার পর হামিদা খাতুন নিজেও ওই ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় নিহতের স্বামী ইব্রাহিম দোকানে ছিলেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সকালে হামিদা খাতুনের ঘরের দরজা না খোলায়, দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন প্রতিবেশিরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ ৩টি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর শাশুড়িকে থানায় নেয়া হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন