© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ দিন পর দেশের মাটি স্পর্শ করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
১১ দিন পর দেশের মাটি স্পর্শ করলেন প্রধানমন্ত্রী
own-reporter
১২:৩৭ পিএম | ০৮ জুন, ২০১৯

তিনটি দেশে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি।

তিনটি দেশে ১১ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।

কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহারের উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দোহার হাম্মাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল তার যাত্রাবিরতি।

এই সফরে গত ২৮ মে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে ২৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি হয়।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা। সৌদি আরব থেকে গত ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেন প্রধানমন্ত্রী।

টাইমস/এসআই

মন্তব্য করুন