© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলে-মেয়ের সামনেই প্রাণ গেল  বৃদ্ধার

শেয়ার করুন:
ছেলে-মেয়ের সামনেই প্রাণ গেল  বৃদ্ধার
own-reporter
০১:৪৩ পিএম | ০৮ জুন, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বাসের ধাক্কায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার ভোরে মাতুয়াইল টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বাসের ধাক্কায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার ভোরে মাতুয়াইল টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বৃদ্ধা সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জে।

যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে সিলেটের বাস থেকে মাতুয়াইল নেমে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় হালিমা নিহত হন।

তিনি জানান, তাদের সাইনবোর্ড এলাকায় নামার কথা ছিল। কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় নামতে পারেনি। পরে তারা মতুয়াইল সিএনজি পাম্পের সামনে নামেন। রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাস হালিমাকে ধাক্কা দেয়। সন্তানদের সামনেই ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ যেতে বাস বদল করার জন্য তারা সেখানে নেমেছিলেন বলে পুলিশ জানায়।

ঘটনার পরপরই জনগণের সহায়তায় বাসটি আটক এবং চালককে গ্রেপ্তার করা হয় বলে এসআই জহিরুল জানান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন