© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত, আহত ৩০

শেয়ার করুন:
খুলনায় দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত, আহত ৩০
own-reporter
১১:৩৫ এএম | ০৯ জুন, ২০১৯

খুলনা থেকে পাঙ্গাস মাছের পোনা নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। আর পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল খুলনার দিকে। বাসটির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপচালক নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

ডুমুরিয়া থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যান চালক শেখ ইমদাদুল হক (৩৫) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামত উদ্দিনের ছেলে।

কার্ত্তিকডাঙ্গা এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালক ইমদাদুল ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

আহতদের মধ্যে পিকআপ ভ্যানের হেলপার রবিউল ইসলাম (৩৫) এবং বাসের যাত্রী শাহিদা বেগম (৫০), রুহুল আমিন (৪০) ও রমনী বিশ্বাসকে (৩৫) পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে যুগল বিশ্বাস জানান।

টাইমস/এসআই

মন্তব্য করুন