নন্দীগ্রামে ভটভটি উল্টে প্রাণ হারাল দুই ভাই
রাজশাহী থেকে মহিষ কিনে বাড়ি ফিরার পথে বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাতলগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী থেকে মহিষ কিনে বাড়ি ফিরার পথে বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে উপজেলার পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাতলগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাই রাজশাহী থেকে দুটি মহিষ কিনে নিয়ে ভটভটিতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পদ্মপুকুর মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে দুই ভাই এবং একটি মহিষের মৃত্যু হয়। ভটভটি চালক আহত অবস্থায় ভটভটি ফেলে রেখে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নন্দীগ্রাম থানার ওসি শাওকত কবির জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছে।
টাইমস/এইচইউ