© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

শেয়ার করুন:
ময়মনসিংহে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
own-reporter-mymensingh
০১:১০ পিএম | ১০ জুন, ২০১৯

ময়মনসিংহ নগরীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা কালে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার সন্ধ্যায় নগরের সানকিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকায় এমপি চেকপোস্টের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে এ ঘটনায় শিশুটির বাবা মুরাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

ময়মনসিংহ নগরীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা কালে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার সকালে এ ঘটনায় শিশুটির বাবা মুরাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে রোববার সন্ধ্যায় নগরের সানকিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকায় এমপি চেকপোস্টের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রোমান (৩৫)।

কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নাদিরা পারভীন জানান, রোববার সন্ধ্যায় নগরের সানকিপাড়ার ক্যান্টনমেন্ট এলাকায় এমপি চেকপোস্টের পাশের একটি গলিতে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান ওই যুবক। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন