© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিস্কুটের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:
বিস্কুটের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
own-reporter-noakhali
০৫:০৮ পিএম | ১০ জুন, ২০১৯

নোয়াখালীতে বিস্কুট ও পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকার গুলশানের একটি অফিসে চাকরি করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। কয়েক মাস আগে চরউরিয়া এলাকার সিরাজ, শফিকুল, ফয়েজ ও সেলিমসহ কয়েকজন মিলে এলাকায় জমি কিনে দেয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আসে। এরপর ওই নারী জমি বুঝিয়ে দিতে বললে তারা তাকে নানার অজুহাত দেখাচ্ছিল।

নোয়াখালীতে বিস্কুট ও পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকার গুলশানের একটি অফিসে চাকরি করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। কয়েক মাস আগে চরউরিয়া এলাকার সিরাজ, শফিকুল, ফয়েজ ও সেলিমসহ কয়েকজন মিলে এলাকায় জমি কিনে দেয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আসে। এরপর ওই নারী জমি বুঝিয়ে দিতে বললে তারা তাকে নানার অজুহাত দেখাচ্ছিল।

ঈদ-উল-ফিতরের ছুটিতে বাড়িতে আসার পর পুনরায় তাদের জমি বুঝিয়ে দিতে বলে ওই নারী। রোববার রাতে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীকে এলাকার একটি সুপারি বাগানের টিনের ঘরে ডেকে নেয়া হয়। সেখানে বিস্কুট ও পানি দিয়ে নাস্তার ব্যবস্থা করে অভিযুক্তরা। তাদের দেওয়া বিস্কুট ও পানি খাওয়ার পর অচেতন হয়ে যান তিনি। পরে সোমবার ভোরে জ্ঞান ফেরার পর তিনি নিজেকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগী ওই নারীর দাবি, সেখানে নেওয়ার পর সিরাজ, শফিকুল, ফয়েজ, সেলিম, জয়নাল, লতিফ, আজিজুল হক, সামছুল হক, মিঠু ও দুলাল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে ভিকটিম অভিযোগ করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন