নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ, পাঁচজনকে অব্যাহতি  

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

একইসঙ্গে মামলায় গ্রেপ্তার হওয়া ২১ আসামির মধ্যে পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে সাতজনের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন।

সোমবার এই আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রিজনভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। পরে আসামিদের উপস্থিতিতে মামলার শুনানি শেষে আগামী ২০ জুন অভিযোগ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালত।

মামলার তদন্ত প্রতিবেদনে অব্যাহতিপ্রাপ্তরা হলেন, নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন ও সাইদুল ইসলাম।

মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আবদুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আবদুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহসভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

মামলার বাদী নিহত নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, মামলার তদন্ত প্রতিবেদনে আমরা সন্তুষ্ট। আমাদের কোনো আপত্তি নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মামলাটি তদারকি করছেন। আশা করি, শিগগির ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার হবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ।

পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পাঁচ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় নুসরাত।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026