© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় প্রিপেইড মিটারে দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন

শেয়ার করুন:
খুলনায় প্রিপেইড মিটারে দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন
own-reporter-khulna
১০:৩৯ পিএম | ১০ জুন, ২০১৯

খুলনায় প্রিপেইড মিটারে দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। ‘প্রিপেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ, সমাধানে ওজোপাডিকোর নেই কোনো উদ্যোগ’ শীর্ষক মতবিনিময় সভা থেকে এই কমিটি গঠন করা হয়।

খুলনায় প্রিপেইড মিটারে দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।

‘প্রিপেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ, সমাধানে ওজোপাডিকোর নেই কোনো উদ্যোগ’ শীর্ষক মতবিনিময় সভা থেকে এই কমিটি গঠন করা হয়।

এ কমিটি গঠনের মধ্যদিয়ে শিগগির ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলেও বক্তারা জানান।

সোমবার সকালে নগরীর বিএমএ’র সেমিনার নাগরিক সংগঠন ‘জনউদ্যোগের’ উদ্যোগে এ সভা হয়।

সভায় শেখ বাহারুল আলমকে আহবায়ক এবং মহেন্দ্রনাথ সেনকে সদস্য সচিব করে প্রিপেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন করা হয়।

কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। যেসব কর্মসূচি অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন