© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীকে ভুট্টাক্ষেতে মিলল নারীর লাশ  

শেয়ার করুন:
রাজশাহীকে ভুট্টাক্ষেতে মিলল নারীর লাশ   
own-reporter-rajshahi
০৯:৩৮ এএম | ১১ জুন, ২০১৯

রাজশাহীর বাঘায় ভুট্টাক্ষেত থেকে মুখে মবিল মাখানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাউসা গ্রামের মাঠ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর বাঘায় ভুট্টাক্ষেত থেকে মুখে মবিল মাখানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাউসা গ্রামের মাঠ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব জানান, খরব পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পাশ থেকে একটি কালো বোরকা, এক জোড়া স্যান্ডেল, একটি গুলের কৌটা পাওয়া যায়। নিহতের পরনে ছিল কমলা রঙের শাড়ি, সবুজ রঙের ব্লাউজ, একটি ওড়না। তবে ওড়না দিয়ে গলা পেঁচানো ছিল। তার মুখমণ্ডলে মবিল মাখানো ছিল।

ওই নারীকে অন্য জায়গায় হত্যা করে চকবাউসা গ্রামের ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রাখার ধারণা করা হচ্ছে বলেও জানান আবদুল ওহাব।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন