© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুরাইনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশু নিহত, আহত মা-বোন  

শেয়ার করুন:
জুরাইনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশু নিহত, আহত মা-বোন   
own-reporter
০৯:৪৩ পিএম | ১১ জুন, ২০১৯

রাজধানীর উত্তর জুরাইনের পাইপ রাস্তার মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণে আবির (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় আবিরের মা সাথী আক্তার ও বোন আদিবাও (১০) আহত হয়েছে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে আবির মারা গেছে।

নিহত শিশুর মা সাথী আক্তার বলেন, উত্তর জুরাইনের পাইপ রাস্তা দিয়ে ছেলে-মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওরা আমার একটু আগে হাঁটছিল। এমন সময় রাস্তার নিচ থেকে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজনই আহত হই। এরপর হাসপাতালে আসার পর আবির মারা যায়।

তাদের বাসা ধুপখোলার মুর্গিটোলা এলাকায়। নিহত শিশুর বাবার নাম সজীব।

 ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, পাইপ রাস্তার মোড়ে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের চাপের কারণে সেটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন