© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোবিপ্রবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে কোষাধ্যক্ষ ফারুক উদ্দিন  

শেয়ার করুন:
নোবিপ্রবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে কোষাধ্যক্ষ ফারুক উদ্দিন   
central-desk
১০:৪৬ পিএম | ১১ জুন, ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত উপাচার্যের রুটিন দ্বায়িত্ব পালন করবেন তিনি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত উপাচার্যের রুটিন দ্বায়িত্ব পালন করবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা কর্তৃক স্বাক্ষরিত এক বার্তায় এ আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৮ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৩ (১) অনুযায়ী প্রফেসর ড.মোহাম্মদ ফারুক উদ্দিনকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে চার বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।

এর আগে প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন