© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালো কাজের পুরস্কার পেলেন সাত পুলিশ  

শেয়ার করুন:
ভালো কাজের পুরস্কার পেলেন সাত পুলিশ   
own-reporter-sylhet
১০:৪৯ পিএম | ১১ জুন, ২০১৯

ভালো কাজের জন্য পুরস্কার পেয়েছেন সিলেট মহানগরের সাত পুলিশ। তাদের মধ্যে চারজন এসআই, দুজন সার্জেন্ট ও এএসআই। মঙ্গলবার দুপুরে নগরের নাইওরপুল এলাকায় মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া তাদের পুরস্কৃত করেন।

ভালো কাজের জন্য পুরস্কার পেয়েছেন সিলেট মহানগরের সাত পুলিশ। তাদের মধ্যে চারজন এসআই, দুজন সার্জেন্ট ও এএসআই।

মঙ্গলবার দুপুরে নগরের নাইওরপুল এলাকায় মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া তাদের পুরস্কৃত করেন।

 পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই শেখ মো. ইয়াছিন, শাহপরান থানার এসআই রাজিব কুমার রায়, ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদ ও শাওন মাহমুদ অপু, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামুনুর রশিদ ভূঁইয়া ও নুরে আলম সিদ্দিকি এবং বিমানবন্দর থানার এএসআই আহসান কবির।

তাদের বেশি সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়ের জন্য পুরস্কৃত করা হয়।

 

টাইমস/জেডটি

 

মন্তব্য করুন