মহাদেবপুরে সড়কে নিহত এইচএসসির ৩ ফলপ্রার্থী

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালক।

মঙ্গলবার রাতে নওগাঁ-পত্নীতলা সড়কের মহিষবাথান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মহদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী মহাদেবপুরের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), একই গ্রামের গোলাম রসুলের ছেলে রুহানী (১৯) এবং দুলাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ (১৮)। নিহতরা সবাই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলপ্রার্থী।

আহত ইজিবাইক চালক কালুমিয়া ওরফে বাবু (১৯) মহাদেবপুরের কালুশহর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, তিন যুবক মোটরসাইকেলযোগে বিজয়পুর ফিরছিলেন। পথে মহিষবাথান ও কালনার মধ্যবর্তী স্থানে একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম ও রুহানীর মৃত্যু হয়। এছাড়া সাগর ও কালু মিয়াকে মহাদেবপুর হাসপাতালে নেয়ার পথে সাগরের মৃত্যু হয়।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026