© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা

শেয়ার করুন:
১০ বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা
own-reporter
০২:৩৪ পিএম | ১২ জুন, ২০১৯

বাসায় একা ছিল ১০ বছরের শিশুটি। তার মা ও পরিবারের অন্য সদস্যরা তাদের বসতবাড়ির কাছেই লিচু পাড়ছিলেন। এ সুযোগে ৬১ বছর বয়সী জিয়াউর রহমান ওরফে আবেদ আলী মাস্টার ঘরে ঢুকে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার মা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসতেই জিয়াউর রহমান পালিয়ে যান।

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি গ্রামে ঘটেছে এমন ঘটনা। ধর্ষণচেষ্টার শিকার শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির বাবা ক্ষুদ্র ব্যবসায়ী।

শিশুটির বাবা জানান, ঘটনার পরপরই তিনি ঈশ্বরদী থানায় জানান। পরের দিন তিনি মামলা করেন।

মঙ্গলবার গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, শিশুটির বাবা বাদী হয়ে জিয়াউর রহমানের নামে গত ৩১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলার ১২ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউদ্দিন ফারুকী জানান, মামলার পর থেকে জিয়াউর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

টাইমস/এসআই

মন্তব্য করুন