© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:
সিলেটে কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
own-reporter
০৫:০৮ পিএম | ১৪ জুন, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দারা জানান, সপ্তম শ্রেণির এক কিশোর দুপুরের দিকে দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অভিযুক্ত কিশোরের বাবা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্ত কিশোরের অপরাধ স্বীকার করে ছেলের শাস্তি চেয়েছেন তার বাবা।

এই ঘটনার খবর শুনে অভিযুক্ত কিশোরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ওসি আবুল বাসার বদরুজ্জামান।

টাইমস/এসআই

মন্তব্য করুন