© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিবন্ধীরা এখন আর অবহেলার পাত্র নয়: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
প্রতিবন্ধীরা এখন আর অবহেলার পাত্র নয়: প্রধানমন্ত্রী
own-reporter
০১:০৭ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা এখন আর অবহেলার পাত্র নয়। তাদের মেধা আছে, তারা সাধারণ মানুষের মতই কাজ করতে পারে। প্রতিবন্ধীরা এখন লেখাপড়া করছে, খেলাধুলার মাধ্যমে স্বর্ণ জয় করে তারা দেশের সুনাম বয়ে নিয়ে আসছে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের সুযোগের কথা লিপিবদ্ধ করে গেছেন। যাদেরকে এক সময় অবহেলা করা হতো, একজন মানুষ হিসেবে যার কোনো অধিকার ছিল না আমরা ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের মধ্যে প্রতিবন্ধী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছি।

শেখ হাসিনা আরও বলেন, কোটা বাতিল হলেও নীতিমালার মাধ্যমে প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষেরা সরকারি চাকরি পাবে। এজন্য একটি নীতিমালা করা হয়েছে।

সমাজকল্যাণন্ত্র মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী সাইদুর রহমান।

অনুষ্ঠানের সফল প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন