© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বাস চাপায় প্রাণ হারালেন নারী চিকিৎসক

শেয়ার করুন:
রাজধানীতে বাস চাপায় প্রাণ হারালেন নারী চিকিৎসক
own-reporter
১০:২৩ এএম | ০৪ ডিসেম্বর, ২০১৮

রাজধানীতে বাস চাপায় আক্তার জাহান রুম্পা (২৭) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন।

রাজধানীতে বাস চাপায় আক্তার জাহান রুম্পা (২৭) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার জাহান রুম্পা চট্টগ্রামের হালিশহরের সাত নম্বর লেনের ১৫ নম্বর বাসার বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, রুম্পা ব্যক্তিগত কাজে আজ ভোরে তিনি ঢাকায় আসেন। পরে বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে যাওয়ার পথে তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ে একটি বাসের চাপায় গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার লাশ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টাইমস/কেআর

মন্তব্য করুন