© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন কমিশনে বিএনপির একজন কমিশনার আছে: কাদের

শেয়ার করুন:
নির্বাচন কমিশনে বিএনপির একজন কমিশনার আছে: কাদের
own-reporter
০১:২০ পিএম | ০৫ ডিসেম্বর, ২০১৮

বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন-বিএনপির এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বেছে বেছে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিলের ব্যাপারে তথ্য–প্রমাণ

বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন-বিএনপির এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বেছে বেছে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিলের ব্যাপারে তথ্য–প্রমাণ দিয়ে তাদের এটা বলতে হবে। অন্ধকারে ঢিল মারলে হবে না। নির্বাচন কমিশনে বিএনপির একজন কমিশনার আছে। আমাদেরও তো একজন।’

বুধবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহুর্তে কমিশন পুনরায় গঠনের কোনো বাস্তবসম্মত অবস্থা নেই। যারা নির্বাচন কমিশন পুনরায় গঠনের কথা বলেন, তাঁরা নির্বাচন বানচাল করতে চান।

কাদের আরো বলেন, ‘টাকার বিনিময়ে গণহারে মনোনয়ন–বাণিজ্য করেছে বিএনপি। তাদের ১৪১ জন বাদ যাওয়ার পরও ৫৫৫ জন প্রার্থী রয়ে গেছেন।

মন্তব্য করুন