© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ অফিসার সস্ত্রীক বাংলাদেশে

শেয়ার করুন:
ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ অফিসার সস্ত্রীক বাংলাদেশে
own-reporter
১০:৩৫ এএম | ১০ জুলাই, ২০১৯

ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে এই নব দম্পতিরা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।

ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন।

সফরকালে এই নব দম্পতিরা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে শনিবার তাদেরকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার সস্ত্রীক শুভেচ্ছা সফরে ভারত গমন করেছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসাররা সস্ত্রীক বাংলাদেশ সফর করছেন।

এই ধরণের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন