© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে পুরস্কৃত আট পুলিশ

শেয়ার করুন:
সিলেটে পুরস্কৃত আট পুলিশ
own-reporter-sylhet
১২:৪৯ পিএম | ১১ জুলাই, ২০১৯

আইনশৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৮ সদস্যকে পুরস্কৃত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)। বুধবার নগরীর নাইওরপুলস্থ এসএমপির কনফারেন্স হলে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভা শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৮ সদস্যকে পুরস্কৃত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)।

বুধবার নগরীর নাইওরপুলস্থ এসএমপির কনফারেন্স হলে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভা শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। জুন মাসে কাজের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরষ্কার দেয়া হয়েছে।

পুরস্কৃত আট পুলিশ সদস্য হলেন- এসএমপি’র জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর বড়ুয়া, এয়ারপোর্ট থানার এসআই আব্দুল বাতেন ভূঁইয়া, দক্ষিণ সুরমা থানার এসআই শাহিন মিয়া, শাহপরাণ (রহঃ) থানার এসআই সোহেল রানা, ডিবির এসআই সৌমেন দাস, ট্রাফিক সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, কোতোয়ালী থানার এসআই তৈয়বুর রহমান পাশা ও মোগলাবাজার থানার এসআই মো. ইকবাল হোসেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন