© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৈকতে ভেসে এলো আরও ৪ জেলের লাশ

শেয়ার করুন:
সৈকতে ভেসে এলো আরও ৪ জেলের লাশ
own-reporter
১০:০৯ এএম | ১২ জুলাই, ২০১৯

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে এলো আরও ৪ জেলের লাশ। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জেলেদের লাশ উদ্ধারের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে এলো আরও ৪ জেলের লাশ। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জেলেদের লাশ উদ্ধারের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কক্সবাজার শহরের ডায়বেটিক পয়েন্ট সৈকত থেকে দু’জন, সুগন্ধা বিচ থেকে একজন ও মহেশখালীর ধলঘাটা থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। ভেসে আসা জেলেদের লাশ শনাক্ত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক ভোলার চরফ্যাশনের মাদ্রাজ গ্রামের ওয়াজিদ উল্লাহ।

কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, সাগরে টানা ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকলেও ৪ জুলাই চরফ্যাশনের ১৭ জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার দু’দিন পর ৬ জুলাই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বুধবার (১০ জুলাই) কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুই জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রলারের মালিক ওয়াজিদ উল্লাহ জানান, ট্রলারডুবির ঘটনায় এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, জেলেরা সবাই চরফ্যাশন ও শশিভূষণ উপজেলার বাসিন্দা। নতুন করে উদ্ধার হওয়া লাশ চারটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন