© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত
own-reporter
০৭:৫৮ পিএম | ১২ জুলাই, ২০১৯

চট্টগ্রাম শহরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. মনির (২৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির ছেলে।

চট্টগ্রাম শহরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিকের নাম মো. মনির (২৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির ছেলে।

শুক্রবার দুপুরে নগরীর ঝাউতলা খুলশী কলোনি এলাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

ঝাউতলা খুলশী কলোনি এলাকায় ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন মনির হোসেন। দুপুরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হামিদুর রহমান।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন