© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে ১৮৬ প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ঈদ সামগ্রী

শেয়ার করুন:
ময়মনসিংহে ১৮৬ প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ঈদ সামগ্রী
own-reporter-mymensingh
০৬:১১ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

ময়মনসিংহের নান্দাইলে ১৮৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ময়মনসিংহের নান্দাইলে ১৮৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৮৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন জামা, রঙিন বেলুন, নেইল পলিশ, মেহেদিসহ নানা উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তির বন্ধন ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক অনিক কুমার নন্দী, শাহরিয়ার খান ইমন, মাসুম ভুঁইয়া, সোহাগ, সুমন, ঝুমন প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন