© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোগ থেকে মুক্তি পেতে নারীর আত্মহত্যা

শেয়ার করুন:
রোগ থেকে মুক্তি পেতে নারীর আত্মহত্যা
own-reporter-noakhali
০৭:৩৭ পিএম | ১০ আগস্ট, ২০১৯

নোয়াখালীর চাটখিল উপজেলায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শনিবার দুপুরে উপজেলার খিলপাড়া গ্রামের মৌলভী সাহেবের পুরাতন বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীর চাটখিল উপজেলায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।

শনিবার দুপুরে উপজেলার খিলপাড়া গ্রামের মৌলভী সাহেবের পুরাতন বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই নারীর নাম রুনু আক্তার (৪৮)। তিনি ওই গ্রামের ভূট্টি মিয়ার স্ত্রী।।

এলাকাবাসী জানায়, রুনু আক্তার দীর্ঘদিন ধরে হাড় ক্যান্সারে ভুগছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও সুফল না পাওয়ায় খুব হতাশ ছিলেন রুনু। আর এই রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার ভোরের কোন এক সময় ঘরের পাশের বাগানে গিয়ে সুপারি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক প্রিয় তোষ জানান, নিহতের স্বামী তার কর্মস্থল চট্টগ্রাম থেকে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন