© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দগ্ধ জাদুশিল্পী লিটন মারা গেছেন

শেয়ার করুন:
দগ্ধ জাদুশিল্পী লিটন মারা গেছেন
own-reporter
০৪:১৮ পিএম | ১২ আগস্ট, ২০১৯

রাজধানীর কাঁঠালবাগানের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন জাদুশিল্পী মনিরুজ্জামান লিটনের পরিবার। গত সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

মনিরুজ্জামানের সঙ্গে দগ্ধ হন তার স্ত্রী মারিয়া ফেরদৌস (২৭), মেয়ে লাইভা (৯) ও নয় মাস বয়সী ছেলে লিভান।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, মারিয়ার ২৭ শতাংশ, লাইভার ১৭ শতাংশ ও লিভানের ৭ শতাংশ পুড়ে গেছে।

মৃত্যুর সঙ্গে সাত দিন লড়ে সোমবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসির মাধ্যমে ফ্ল্যাটে আগুন লাগে। আগুন খুব বেশি সময় স্থায়ী ছিল না। এসির চারপাশে কালো পোড়া দাগ দেখা গেছে। তবে এসি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণ হলে জানালা বা দরজা ভেঙে যেত বলে ঘটনার দিন জানান ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রায়হানুল আশরাফ।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন