© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেনীতে গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কায় নিহত ৭

শেয়ার করুন:
ফেনীতে গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কায় নিহত ৭
district-correspondent
১০:৪৭ এএম | ১৫ আগস্ট, ২০১৯

ফেনীর সদর উপজেলার লেমুয়া এলাকায় একটি পিকনিকের বাস গাছের সঙ্গে  ধাক্কা খেয়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল।

ফেনীর সদর উপজেলার লেমুয়া এলাকায় একটি পিকনিকের বাস গাছের সঙ্গে  ধাক্কা খেয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই বাসের আরও ২১ জন আহত হয়েছেন। 

ফেনী মহিপাল হাইওয়ে ওসি মো. শাহজাহান খান জানান, ঢাকার মিরপুর থেকে ‘প্রাইম প্লাস’ পরিবহনের পিকনিকের বাসটি কক্সবাজারে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

পরে হাসপাতালে একজনের আরও একজনের মৃত্যু হয় বলে ফেনী হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মাইদুল হক জানান।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ফেনীর ছাগলনাইয়ার শাহাদাত ও ঢাকার বিক্রমপুরের সুজন মিয়া।

পিকনিকের আয়োজক মিরপুরের পাপ্পু বলেন, ঈদের ছুটি উপলক্ষে মীরপুরের বাসিন্দারা স্থানীয় ভাবে কক্সবাজার ও বান্দরবান যাওয়ার আয়োজন করে। সে অনুযায়ী চাঁদা সংগ্রহ শেষে বুধবার রাত ২টার দিকে মিরপুর থেকে দুইটি বাস কক্সবাজারের উদ্যোশে রওনা হয়।

তার মধ্যে একটি বাস ফেনীতে দুর্ঘটনায় পড়ে; অন্য বাসটি কক্সবাজারে পৌঁছায় বলে জানান তিনি।

আহতদের মধ্যে রুমা আক্তার নামে এক যাত্রী বলেন, ভোরে যাত্রা বিরতির সময় কোন একটি রেস্তোরাঁয় যাত্রীরা সবাই নাস্তা করে। পরে সবাই বাসে উঠে ঘুমিয়ে পড়ার পর বাসটি দুর্ঘটনায় পড়ে।

 

টাইমস/এসআই

 

 

মন্তব্য করুন