নৌভ্রমণে এসে তুরাগ নদে কলেজছাত্র নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঈদের পরদিন বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে তুরাগ নদীতে ডুবে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবারও তার সন্ধান মেলেনি।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওয়াল কুমারজানি এলাকার আবুল মিয়ার ছেলে নিখোঁজ রাজীব মিয়া (১৯)। তিনি মির্জাপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মির্জাপুর থেকে রাজীবসহ ৪৯ জন মিলে একটি নৌকাযোগে ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ভ্রমণে আসেন।

রাজীব মিয়ার বন্ধু আমির হামজা জানান, ফেরার পথে রাত ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় পৌঁছালে নৌকার ছাদ থেকে তুরাগ নদীতে পড়ে ডুবে নিখোঁজ হন রাজীব। এ সময় তাকে উদ্ধারের জন্য বন্ধুরা বহু চেষ্টার পরেও তার সন্ধান পায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। খবর পেয়ে রাতে তারাও ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে রাজীব মিয়ার সন্ধান পাননি।

পরে বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পযন্ত রাজীবের সন্ধানে আবার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে আমির জানান।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার (ডুবুরি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর রাতেই নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে বুধবার সকাল সাতটা থেকে দুপুর ১২টা পযন্ত উদ্ধার অভিযান চালানো হয়।

তুরাগ নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান বিঘ্নিত হয়। রাত ১০টায়ও নিখোঁজ রাজীব মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026