নোয়াখালীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন।

পুলিশ জানায়, শনিবার বিকালে নির্যাতিতার বড় বোন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। তারা হলেন- চর তোরাব আলী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী, আলী আহমেদের ছেলে মো. সোহেল, মকসুদ চৌকিদারের ছেলে চৌধুরী ও নুর করিমের ছেলে দিদার হোসেন।

চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, শুক্রবার ঘটনার বিষয়টি জানার পর আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী ও মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। শনিবার মামলা দায়েরের পর আটককৃত ওই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার সময় চারজন ওই কিশোরীর পথরোধ করে জোর পূর্বক পাশ্ববর্তী একটি খামার বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে বিবস্ত্র অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরের দিকে তাকে ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026