© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রতীকি ছবি

own-reporter-chattogram
০৭:৪৪ পিএম | ১৭ আগস্ট, ২০১৯

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ট্রাকচাপায় মো. লোকমান হোসেন (৬০) নামে এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে পুরাতন চান্দগাঁওয়ের জালাল রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন তামাকুমন্ডী লেন বণিক সমিতির উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় আইয়ুব আলীর ছেলে।

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ট্রাকচাপায় মো. লোকমান হোসেন (৬০) নামে এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে পুরাতন চান্দগাঁওয়ের জালাল রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন তামাকুমন্ডী লেন বণিক সমিতির উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় আইয়ুব আলীর ছেলে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, পুরাতন চান্দগাঁও থানাসংলগ্ন পাঠানিয়া গোদা এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী লোকমান হোসেন। এসময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, বেলা পৌনে ১২টার দিকে লোকমান হোসেনকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন